সমাগত সুধী,
আস্সালামু আলাইকুম- শুভ সন্ধ্যা।
হেমন্তের শেষার্ধে শীতের আগমন বেশ ভালই টের পাওয়া যাচ্ছে। এই শীতল সন্ধ্যায়- রোটারী ক্লাব অব রংপুরের ৩৮ তম অভিষেক অনুষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান, মঞ্চে উপবিষ্ট মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি, লেফ্টেনেন্ট গভর্ণর, ডিপুটি গভর্ণর, এ্যাসিসটেন্ট গভর্ণর, বিদায়ী ও অভিষিক্ত প্রেসিডেন্ট, বিদায়ী সেক্রেটারী, রোটরী ক্লাব অব রংপুর ও রংপুর সেন্ট্রালসহ বিভিন্ন ক্লাব থেকে আগত বন্ধু রোটারীয়ানবৃন্দ, এ্যান, লেটস্, রোটার্যাক্ট, ইনার হুইল লিডার্স, প্রিন্ট, ইলেকট্র মিডিয়ার প্রতিনিধিবৃন্দ ও আগত অতিথিবৃন্দ সকলকে স্বাগতম আজকের এই অভিষেক অনুষ্ঠানে।
রোটারীর মূলমন্ত্র “ Service Above Self ” সামনে রেখে রোটারী আজ শতাব্দী কাল ধরে সারা বিশ্বের সুবিধা বঞ্চিত, ভাগ্যহীন, দরিদ্র ও নিপীড়িত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। রোটারী ক্লাব অব রংপুরের মত একটি সেবাদানকারী প্রতিষ্ঠানের সেক্রেটারীর দায়িত্ব আমাকে প্রদান করায় আমি ক্লাব সদস্যদের কাছে কৃতজ্ঞ। রোটারীর মূলমন্ত্রকে ধারণ করে এতদাঞ্চলের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি।
প্রতি বছর ০১ জুলাই নির্বাচিত প্রেসিডেন্ট ও তার বোর্ড রোটারীর নিয়ম মোতাবেক দায়িতপ্রাপ্ত হন।
আজকের এই আয়োজন আনুষ্ঠানিকতা মাত্র। পালাবদলের অতীত ঐতিহ্যকে স্মরণীয় করে রাখতেই আজকের এই আয়োজন। রোটারী ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট মি. কে.আর রভিন্দ্রন এবারের শ্লোগান “Be a gift to the World” এর মূলভাব সামনে রেখে বন্ধুত্ব ও সেবার মাধ্যমে রোটারীর সকল কার্যক্রমকে সফল করার জন্য বন্ধু রোটারীয়ানবৃন্দকে উদাত্ত আহ্বান জানাই ও সাথে সাথে সার্বিক সহযোগিতা কামনা করছি।
সকলকে ধন্যবাদ
আল্লাহ হাফেজ
রোটাঃ মোঃ সামসুর রহমান কোয়েল পিএইচএফ
সেক্রেটারী ২০১৫-১৬
রোটারী ক্লাব অব রংপুর।
সমাগত সুধী, আস্সালামু আলাইকুম- শুভ সন্ধ্যা। হেমন্তের শেষার্ধে শীতের আগমন বেশ ভালই টের পাওয়া যাচ্ছে। এই শীতল সন্ধ্যায়- রোটারী ক্লাব অব র...
রোটারী ক্লাব অব রংপুর এর ৩৮তম অভিষেক অনুষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান, অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, ক্লাবের সাথী রোটারীয়ান, এ্যান, লেটস, রোটার্যাক্টস, বিভিন্ন ক্লাব থেকে আগত রোটারীয়ানবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ, আজকের এই শুভ সন্ধ্যায় সকলকে জানাচ্ছি ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
২০১৪-১৫ রোটারী বৎসরে রোটারী ক্লাব অব রংপুর এর সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালনকালে ক্লাব প্রেসিডেন্ট মোঃ আবুল কাশেমসহ বোর্ড অব ডাইরেক্টরসগণ এবং ক্লাবের অন্যান্য রোটারীয়ানগণের সক্রিয় সহযোগিতায় ক্লাবের কার্যক্রম পরিচালনায় আমাকে প্রেরণা যুগিয়েছে, সেজন্য আজকের এই মহতী অনুষ্ঠানে তাদেরকে জানাই আমার কৃতজ্ঞতা ও আন্তরিক ভালবাসা। বিদায়ী বছরে সুষ্ঠুভাবে আমার দায়িত্ব পালন শেষে আপনাদের সামনে ২০১৪-১৫ সালের প্রতিবেদন উপস্থাপন করতে পারছি বলে আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি।
২০১৪-১৫ সালের ক্লাবের গৃহীত কার্যক্রমসমূহের সংক্ষিপ্ত বিবরণী:
০১ জুলাই ২০১৪ ঃ রোটারী বর্ষবরণে রোটারী ক্লাব অব রংপুর ক্যাসপিয়া হোম (চাইনিজ রেস্টুরেন্ট)- এ ইফতার পার্টির আয়োজন করে।
২৬ জুলাই ২০১৪ ঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রংপুর রোটারী স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে সেমাই, চিনি, দুধ ও খেঁজুর প্রদান করা হয়।
১৬ সেপ্টেম্বর ২০১৪ ঃ রোটারী ক্লাব অব রংপুরের সহযোগীতা ও আইপিপি ডাঃ ইয়াসমিন আরা হক চন্দনার তত্ত্বাবধায়নে ভোটমারী লালমনিরহাটে বন্যা দূর্গত এলাকায় ত্রাণ বিতরণ করা হয় ।
২৫ সেপ্টেম্বর ২০১৪ ঃ রোটারী ক্লাব অব রংপুরের ৩৭তম অভিষেক অনুষ্ঠান জেলা পরিষদ কমিউনিটি সেন্টার, রংপুরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রোটারিয়ান সাফিনা রহমান পিএইচএফ, বি,পিএইচএস, এমসি, ডিস্টিক্ট গভর্নর ৩২৮১ ও বিশেষ অতিথি হিসেবে রোটারিয়ান এস.এএম শওকত হোসেন পিএইচএফ, এমসি, ডিস্টিক্ট গভর্নর ইলেক্ট ৩২৮১ উপস্থিত ছিলেন।
১০ ডিসেম্বর ২০১৪ ঃ খলাইঘাট (লালমনিরহাট) এর চরে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
১৬ ডিসেম্বর ২০১৪ ঃ বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করা হয়।
০১ জানুয়ারী ২০১৫ ঃ রংপুর রোটারী স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে সরকারি পাঠ্যবই বিতরণ করা হয়।
১২ জানুয়ারী ২০১৫ ঃ হাটহাজারী, গংগাচড়া, রংপুরে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
১৭ জানুয়ারী ২০১৫ ঃ খলিফার বাজার, মৌভাষা, গংগাচড়া, রংপুরে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
১৮ জানুয়ারী ২০১৫ ঃ কাচু আলুটারী, রংপুরে মা ও শিশুদের চিকিৎসার জন্য নতুন স্বাস্থ্যসেবা সেন্টার উদ্বোধন করা হয়।
১৬ ফেব্রুয়ারী ২০১৫ ঃ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে পেট্রোল বোমায় দগ্ধদেরকে ১১৩,০০০/- টাকা প্রদান করা হয়।
২১ ফেব্রুয়ারী ২০১৫ ঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সদস্যগণ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।
২৬ মার্চ ২০১৫ ঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সদস্যগণ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।
১৪ এপ্রিল ২০১৫ ঃ রংপুর রোটারী সেন্টারে ১লা বৈশাখ উদযাপন করা হয়।
১৬ এপ্রিল ২০১৫ ঃ রোটাঃ মোস্তাক হোসেন শিমুল এর ২য় পুত্রের জন্মদিন উপলক্ষ্যে ক্লাবের মাধ্যমে রংপুর রোটারী স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষা উপকরণ বিতরণ করেন।
২৫ এপ্রিল ২০১৫ ঃ রোটারী ক্লাব অব রংপুরের আয়োজনে আরসিসিআই পাবলিক স্কুল এ্যান্ড কলেজ ও রংপুর রোটারী স্কুলে জাতীয় ভিটামিন “এ”প্লাস ক্যাম্পেইন পালিত হয়।
মে ২০১৫ মাসে উরংঃৎরপঃ এৎধহঃ ১৪১৭৭৪৯ প্রজেক্ট এর আওতায় রংপুরে মহিন্দ্রা এলাকায় ৯টি স্যানিটারী ল্যাট্রিন স্থাপন করা হয়।
এছাড়াও ২০১৪-১৫ সালে রোটারী ক্লাব অব রংপুর এর উদ্যোগে ক্লাবের স্থায়ী প্রজেক্ট হিসেবে রংপুর রোটারী স্কুলের অবকাঠামো উন্নয়নসহ শিক্ষা, বস্ত্র ও চিকিৎসায় সহযোগিতা এবং ক্লাব পরিচালিত ও সূর্য্যরে হাসি ক্লিনিক, রংপুরের সহযোগিতায় মা ও শিশুদের বিনামূল্যে চিকিৎসার জন্য প্রতিমাসে ৫টি স্বাস্থ্যসেবা সেন্টারে আর্থিক সহযোগিতা করা হয়।
২০১৪-১৫ রোটারী বর্ষে মোট সাপ্তাহিক সভা ৪৯টি, বোর্ড সভা ০৪টি এবং ক্লাব এ্যাসেম্বলী ০২টি অনুষ্ঠিত হয়।
সম্মানিত অতিথিবৃন্দ, ধৈর্য্য সহকারে ২০১৪-১৫ রোটারী বর্ষের প্রতিবেদন শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ক্লাবের ৩৮তম অভিষেক অনুষ্ঠান সার্থক ও সুন্দর হোক এ আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি।
রোটারিয়ান মোঃ আফজালুল হক rfsm
সেক্রেটারী (২০১৪-১৫)
রোটারী কাব অব রংপুর।
রোটারী ক্লাব অব রংপুর এর ৩৮তম অভিষেক অনুষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান, অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, ক্লাবের সাথী রোটারীয়ান, এ্যান,...
আস্সালামু আলাইকুম।
হেমন্তের শেষ লগ্নে শীতের আগমনী বার্তা বেশ ভালো করেই জানান দিচ্ছে। এমন শীতল সন্ধ্যায় আপনাদের সকলকে জানাই, স্বাগতম।
শুভসন্ধ্যা,
৩৮ তম অভিষেক অনুষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান, মাননীয় প্রধান অতিথি রংপুরের জেলা ও দায়রা জজ মোঃ মঞ্জুরুল বাছিদ, বিশেষ অতিথি পিডিজি ড. মোশাররফ হোসেন মঞ্চে উপবিষ্ট লেঃ গভর্নর মোস্তফা আজাদ চৌধুরী বাবু, ডেপুটি গভর্নর সিদ্দিক আবু সাঈদ বাচ্চু, ডেপুটি গভর্নর খায়রুল আনাম কালাম, এ্যাসিসটেন্ট গভর্নর মোঃ খোরশেদ আলম, বিদায়ী ক্লাব প্রেসিডেন্ট, ক্লাব ফার্স্ট লেডিদ্বয়, রোটারী ক্লাব অব রংপুর ও রংপুর সেন্ট্রাল সহ বিভিন্ন ক্লাব থেকে আগত রোটারীয়ানবৃন্দ, এ্যান, লেট্স, রোটার্যাক্টবৃন্দ, ইনার হুইল লিডার্স প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ স্থানীয় পত্রিকার সম্পাদকবৃন্দ, সমাগত অতিথিবৃন্দ, অফিস সহকারীবৃন্দ সকলকে আন্তরিক শুভেচ্ছা।
সম্মানিত সূধীজন,
রোটারী ক্লাব অব রংপুর, আমাকে ৩৮তম প্রেসিডেন্ট নির্বাচিত করায় আমি সকল ক্লাব সদস্যের নিকট কৃতজ্ঞ। রোটারী ক্লাব অব রংপুর এই অঞ্চলের একটি ঐতিহ্যবাহী ক্লাব এবং এমন একটি ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।
বন্ধুগণ,
রোটারীর মূলমন্ত্র হচ্ছে বন্ধুত্ব। সমাজের বিভিন্ন পেশার মানুষের সাথে বন্ধুত্বের মাধ্যমে সমাজের নিপীড়িত, দরিদ্র জনগোষ্টির কল্যাণে কাজ করে যাওয়াই রোটারীয়ানদের উদ্দেশ্য।
আজ রোটারী ক্লাবের কর্মকান্ড বিশ্বব্যাপী প্রসার লাভ করেছে। তাইতো পৃথিবীকে পোলিও রোগ মুক্ত করার গুরু দায়িত্ব গ্রহণ করেছে এবং পৃথিবীকে পোলিও মুক্ত ঘোষণার দ্বার প্রান্তে উপনীত হয়েছে। এজন্য রোটারীয়ানরা গর্ব করতেই পারে।
“Be a gift to the World”-এই মুলমন্ত্রে উপনীত হয়ে আজকের সন্ধ্যায় দুঃস্থ, অসহায় ও কম সুবিধাভোগী মানুষের কল্যাণে কাজ করে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে। পূর্ববর্তী ক্লাব প্রেসিডেন্ট গণের সুযোগ্য নেতৃত্বে রোটারী ক্লাব অব রংপুর আজ একটি গৌরবময় অবস্থানে এসে দাঁড়িয়েছে। কমসুবিধাভোগী মানুষের জন্য রোটারী ক্লাব অব রংপুর বিভিন্ন সময়ে বন্যা দুর্গত ও শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছে, বিশুদ্ধ খাবার পানি সরবরাহের লক্ষ্যে আর্সেনিক মুক্ত নলকূপ স্থাপন করেছে, চোখের ছানি অপারেশন ও লেন্স সংযোজন, ঠোট কাঁটা-তালু কাঁটা মানুষের জন্য প্লাষ্টিক সার্জারীর ব্যবস্থা করেছে, মা ও শিশুদের জন্য নিয়মিত স্বাস্থ্য সেবা প্রদান সহ নাছনিয়ায় রংপুর রোটারী স্কুল প্রতিষ্ঠা করেছে। এবছর প্রথমবারের মত রংপুর রোটারী স্কুলের ছাত্র-ছাত্রীরা এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। স্কুলের শিক্ষার্থীরা সমাজের নি¤œ আয়ের মানুষের সন্তান। তাই তাদের সকলকেই বিনা মূল্যে শিক্ষা দানের ব্যবস্থা করা হয়েছে। উপরন্তু তাদেরকে শিক্ষা সামগ্রী, স্কুল ড্রেস, শীতকালীন গরম পোষাক, জুতা-মোজা, খাতা, পেনসিল ইত্যাদি প্রদান করা হয়ে থাকে। বর্তমানে রংপুর রোটারী স্কুলের ছাত্র-ছাত্রীদের শারীরিক পুষ্টি বৃদ্ধির লক্ষ্যে সপ্তাহে তিন দিন ডিম খাওয়ানো প্রকল্প চালু রয়েছে। এছাড়াও আরও অনেক প্রশংসনীয় সেবা মূলক কাজ করে সমাজে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
অতীতের এই ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে ও বর্তমান রোটারী ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট কে.আর ‘রভী’ রভীন্দ্রন এর এবারের শ্লোগান “Be a Gift to the World” কে সামনে রেখে সেবা মূলক কর্মকান্ডে সকল রোটারীয়ান বন্ধুকে স্বতঃস্ফুর্ত ভাবে এগিয়ে আসার আন্তরিক আহ্বান জানাই। আসুন সবাই মিলে সমাজের সুবিধাবঞ্চিত হত দরিদ্র মানুষের পাশে দাড়িয়ে তাদের দূর্ভাগ্য কিছুটা লাঘব করার চেষ্ঠা করি। পরিশেষে আজকের এই অভিষেক অনুষ্ঠান অক্লান্ত পরিশ্রম করে সফল ভাবে আয়োজনের জন্য অভিষেক কমিটির চেয়ারম্যান, কো-চেয়্যারম্যান ও উপকমিটি সমূহের সকল সদস্যকে জানাই আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ।
আল্লাহ আমাদের সহায় হোন।
সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
রোটারীয়ান খন্দকার শহিদুল খুররম
প্রেসিডেন্ট ২০১৫-১৬
রোটারী ক্লাব অব রংপুর
আস্সালামু আলাইকুম। হেমন্তের শেষ লগ্নে শীতের আগমনী বার্তা বেশ ভালো করেই জানান দিচ্ছে। এমন শীতল সন্ধ্যায় আপনাদের সকলকে জানাই, স্বাগতম। ...
রোটারী ক্লাব অব রংপুরের ৩৮তম অভিষেক অনুষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিভিন্ন ক্লাব থেকে আগত ও নিজ ক্লাবের বন্ধু রোটারীয়ানবৃন্দ, এ্যান, রোটার্যাক্টবৃন্দ, লেটস, প্রিন্ট ও ইলেকট্রো মিডিয়ার প্রতিনিধিবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। আস্সালামু আলাইকুম।
শুভ সন্ধ্যা। অগ্রহায়ণ মাসের শেষে শীতের আগমন বেশ ভাল ভাবেই অনুভব হচ্ছে। কিন্তু শরীরে গরম পোষাকের উষ্ণ আমেজে এক আরামদায়ক ভাললাগার পরশ বুলিয়ে দিচ্ছে। এরূপ একটি সুন্দর ভাল লাগার মুহূর্তে আপনাদের সবাইকে জানাই স্বাগতম।
সমাগত অতিথিবৃন্দ,
আমি গত ২০১৪-১৫ সালে রোটারী ক্লাব অব রংপুর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছি। আজ আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার আমার উত্তরসূরীর নিকট হস্তান্তরের পালা। যদিও রোটারীর নিয়ম অনুসারে ১ জুলাই তারিখেই দায়িত্ব আপনা আপনি চলে যায়। আজকের এই অনুষ্ঠান লৌকিতা মাত্র।
রোটারী ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক সেবামূলক প্রতিষ্ঠান যার মূল লক্ষ 'Service avove self'। এই মহৎ লক্ষ্যকে সামনে রেখে আজ থেকে ১১০ বৎসর পুর্বে পল পি হ্যারিস নামে এক আমেরিকান তার আরও ৩ (তিন) বন্ধুসহ ১৯০৫ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন রোটারী ক্লাব। যা আজ বিশ্বের ১৬০টি দেশে বিস্তৃত। রোটারী ক্লাবের প্রতিষ্ঠাতা পল পি হ্যারিস। কিন্তু রোটারীকে দীর্ঘ- স্থায়ীত্ব দানকারী হচ্ছেন আর্ক সি ক্লাম্প যিনি রোটারী ইন্টারন্যাশনাল এর তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন। ১৯১৭ সালে তারই প্রস্তাবে আটলান্টা কনভেনশনে The Rotary Foundation (TRF) গঠন করা হয়। উদ্দেশ্য জনসেবা মুলক কর্মকান্ড পরিচালনা করা।
আজ রোটারী ফাউন্ডেশন বিশ্বের অন্যতম অর্থশালী ফাউন্ডেশন হিসাবে প্রতিষ্ঠিত এবং বিশ্বের পোলিও রোগ মুক্ত করার মত বৃহৎ কর্মকান্ড পরিচালনা করার সামর্থ রাখে। পোলিও মুক্ত পৃথিবী গড়ার লক্ষে গত দুই দশক ধরে রোটারী ইন্টারন্যাশনাল ডঐঙ এর সহযোগিতায় কাজ করে যাচ্ছে। আজ বিশ্বে মাত্র তিনটি দেশ যথা-আফগানিস্তান, পাকিস্তান ও নাইজেরিয়া এখন পোলিও মুক্ত ঘোষনার বাকি। এই কর্মকান্ড পরিচালনায় একমাত্র দি রোটারী ফাউন্ডেশন অর্থায়ন করছে।
এই ধারাবাহিকতায় রোটারী ক্লাব অব রংপুর কাজ করে যাচ্ছে। আমার দায়িত্ব পালন কালে আমি অনুরূপ সেবামূলক বিভিন্ন কাজ করে যাবার চেষ্ঠা করেছি। মা ও শিশু চিকিৎসার ৪র্থ কেন্দ্রটি কাচু আলুটারীতে উদ্বোধন, মহিন্দ্রা এলাকায় ৯টি স্যানটারী ল্যাট্রিন স্থাপন, বাসে অগ্নিদগ্ধদের ১,১৩,০০০/- টাকা আর্থিক সহায়তা প্রদান, শীতবস্ত্র (কম্বল) শীতার্তদের মাঝে বিতরণসহ বৎসরব্যাপী নানা সেবা মূলক কর্মকান্ড পরিচালনা করেছি। এই কাজে বন্ধু রোটারীয়ানবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করে আমাকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন। আমি তাদের জানাই আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ।
আমি আমার উত্তরসূরী রোটারীয়ান খন্দকার শহিদুল খুররমকে রোটারী ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট এর দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানাচ্ছি এবং সফলতা কামনা করছি।
রোটারী ক্লাব অব রংপুর, অতীত ঐতিহ্যে উদ্ভাসিত একটি ক্লাব। যার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আমি গর্বিত। সাথে সাথে বন্ধু রোটারীয়ানগণ সাহায্য করায় আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
পরিশেষে আজকের এই অনুষ্ঠানে আগত সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং নতুন প্রেসিডেন্টকে দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতা পূর্ণ আশ্বাস প্রদান করছি। সেই সাথে আজকের অনুষ্ঠানের সফলতা কামনা করছি।
সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ
রোটারিয়ান আবুল কাশেম
প্রেসিডেন্ট ২০১৪-১৫
রোটারী ক্লাব, রংপুর।
রোটারী ক্লাব অব রংপুরের ৩৮তম অভিষেক অনুষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিভিন্ন ক্লাব থেকে আগত ও নিজ ক্লা...





