Message of Lieutenant

By 10:30

রোটারিয়ান খন্দকার শহিদুল খুররম
প্রেসিডেন্ট রোটারী ক্লাব অব রংপুর।
রোটারী ক্লাব অব রংপুর এর ৩৮তম অভিষেক আজ ৫ ডিসেম্বর ২০১৫ এ অনুষ্ঠিত হচ্ছে জেনে, আমি অত্যন্ত আনন্দিত। রোটারী ক্লাব অব রংপুর একটি ঐতিহ্যবাহী ক্লাব এবং অতীত গৌরবে গৌরবান্বিত। রোটারী ক্লাব অব রংপুর উত্তর জনপদের একটি পুরাতন ক্লাব। আজ এ ক্লাবের ২০১৫-২০১৬ রোটারী বর্ষের নব পরিচালনা পর্ষদকে ফুলেল সমারোহে অভিষিক্ত করা হলো। এই নব গঠিত পরিচালনা পর্ষদকে জানাই আন্তরিক অভিনন্দন ও অনেক অনেক শুভেচ্ছা।
আমি এ ক্লাবেরই সদস্য। আমি জানি রোটারী ক্লাব অব রংপুর এর অতীত কর্মকান্ড। দীর্ঘ চলার পথে এ ক্লাবটি বহু বহু দৃষ্টান্তমূলক ও দৃশ্যমান সেবা ধর্মী কাজের উদাহরণ রেখেছে ও রেখে চলেছে। যেমন-এ ক্লাব পরিচালিত ‘লিম্ব ক্যাম্প’ এর মাধ্যমে দূর্ঘটনায় পা হারানো ১১০জন মানুষের কৃত্রিম পা সংযোজন করা হয়েছে। দুঃস্থ ও গরীব মা ও শিশুদের জন্য পরিচালিত মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রকল্প এবং পরিশেষে উল্লেখ করতে চাই রংপুর রোটারী মাধ্যমিক স্কুলের কথা। হতদরিদ্র, সুবিধা বঞ্চিত সমাজের অবহেলিত নিম্নআয়ের মানুষের সন্তানদের শিক্ষার আলোয় আলোকিত করার মানসে স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে। নাছনিয়া বস্তিতে প্রতিষ্ঠিত স্কুলটিতে বস্তিবাসীসহ আশপাশের গ্রাম সমূহের গরীব ও নিম্নআয়ের মানুষের সন্তানদেরও সেখানে শিক্ষা গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। এ সত্যি এক অভাবনীয় প্রয়াস। যা প্রশংসার দাবীদার। 
আমি বিশ্বাস করি রোটারিয়ান খন্দকার শহিদুল খুররম এর সুযোগ্য ও গতিশীল নেতৃত্বে নবগঠিত পরিচালনা পর্ষদ রোটারী ক্লাব অব রংপুরের অতীতের দৃষ্টান্তমূলক সেবার ধারাবাহিকতা বজায় রেখে দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সক্ষম হবে।
রোটারী ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টের এবারের শ্লোগান ''Be a gift to the World'' এই থিমকে সামনে রেখে রোটারীর এ বছরের কার্যক্রম পরিচালিত হবে বলে আমি মনেকরি। যেহেতু আমি ও ক্লাবেরই সদস্য তাই ক্লাবের সকল সেবামূলক কর্মকান্ডে আমার সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্।
বিদায়ী প্রেসিডেন্টর নেতৃত্বে বিদায়ী পর্ষদ যে সকল সেবামূলক কাজ করেছে তা অবশ্যই প্রশংসার দাবী রাখে। আমি তাদের জানাই আন্তরিক ধন্যবাদ।
আমি রোটারী ক্লাব অব রংপুরের ৩৮তম অভিষেক অনুষ্ঠানের সার্বিক সাফল্য এবং আরো একটি সুন্দর রোটারী বছর কামনা করছি।
ধন্যবাদ। 
আল্লাহ হাফেজ।

রোটারিয়ান মোস্তফা আজাদ চৌধুরী বাবু পি এইচ এফ
লেফটেনেন্ট গভর্নর
আরআই ডিস্ট্রিক্ট ৩২৮১


You Might Also Like

0 comments