Message of Chairman

By 10:25

এখন হেমন্তকাল। হেমন্তের হলুদ-সবুজ রঙে রাঙা প্রকৃতিতে মিষ্টি রোদ ভোরের আকাশে উকি দেয়। ঘাসের ডগায় শিশিরবিন্দু আলতোপরশ বুলায়। হেমেন্তর স্নিগ্ধতা আগাম জানান দেয় শীতের। নবান্ন উৎসবে মুখরিত হয় গ্রাম বাংলা। হেমন্তের এই উৎসবমূখর সন্ধ্যায় সবাইকে স্বাগত।
রোটারী ক্লাব রংপুর ৩৮ তম অভিষেক অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি রংপুর এর জেলা ও দায়রা জজ জনাব মোঃ মঞ্জুরুল বাছিদ, বিশেষ অতিথি জনাব পিডিজি ড. এম মোশাররফ হোসেন মঞ্চে উপবিষ্ট লেফটেন্যান্ট গভর্নর মোস্তফা আজাদ চৌধুরী বাবু, ডেপুটি গভর্নর আবু সাঈদ বাচ্চু, এ.কে.এম খায়রুল আনাম কালাম এ্যাসিসটেন্ট গভর্নর, মোঃ খোরশেদ আলম বিদায়ী প্রেসিডেন্ট, আগত প্রেসিডেন্ট, বিদায়ী ফার্স্ট লেডি ও আগত ফার্স্ট লেডি, বিভিন্ন ক্লাব থেকে আগত রোটারীয়ানবৃন্দ, এ্যান, রোটার‌্যাক্টবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং রোটারী পরিবারের সদস্যবৃন্দ শুভসন্ধ্যা।
রোটারী ক্লাব অব রংপুর এর সম্মানিত সদস্যবৃন্দ আমাকে ৩৮তম অভিষেক অনুষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্ব দেয়ায় আমি কৃতজ্ঞ।
মূলতঃ অভিষেক অনুষ্ঠান একটি আনুষ্ঠানিকতা মাত্র কেননা রোটারীর নিয়ম অনুযায়ী ০১ জুলাই নতুন প্রেসিডেন্ট আপনা আপনি দায়িত্ব পেয়ে যান। অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয় নতুন প্রেসিডেন্ট ও তাঁর বোর্ডকে। এছাড়া অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবের সদস্যগণ ও অন্যান্য ক্লাব থেকে আগত রোটারীয়ানগণ ও তাদের পরিবার একত্রিত হবার সুযোগ পায় যা বন্ধুত্বের বন্ধন ও পারিবারিক বন্ধনকে দৃঢ় করে।
রোটারী অব ক্লাব রংপুর এই অঞ্চলের তথা বাংলাদেশের একটি পুরোনো ক্লাব। বিগত ৩৮ বছরে হতদরিদ্র মানুষের জন্য শীতে শীতবস্ত্র বিতরণ, বন্যায় ক্ষতিগ্রস্থদের সাহায্য, আর্সেনিকমুক্ত বিশুদ্ধ পানি সরবরাহের জন্য নলকুপ স্থাপন, গরীব দুঃস্থ রোগীকে বিনামূল্যে চোখের ছানি কাটা ও লেন্স সংযোজন, বিনামূল্যে মেয়েদের ফেস্টুুলা অপারেশন, ছাত্র-ছাত্রীদের মাঝে স্লিপিং কিটস্ বিতরণ, স্যানিটারি ল্যাট্রিন নির্মাণ, বিনামূল্যে চিকিৎসা প্রদান ও নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছে।
রোটারী ক্লাব অব রংপুর এর আরও দুটি স্থায়ী প্রকল্প রংপুর রোটারী স্কুল যেখানে প্রথম শ্রেনি হতে দশম শ্রেনি পর্যন্ত ছাত্র-ছাত্রীকে বিনা খরচে শিক্ষাদান, পোষাক, শিক্ষা উপকরণ ইত্যাদি প্রদান করা হয়।  ৪টি মা ও শিশু স্বাস্থ্য সেবা কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য সেবা, ঔষধ প্রদান ও স্বাস্থ্য সচেতনামূলক কার্যক্রম চালিয়ে আসছে।
আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি সময় করে আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে কৃতজ্ঞতায় আবদ্ধ করেছেন।
প্রেসিডেন্ট ও নতুন বোর্ডকে অভিনন্দন। বিদায়ী প্রেসিডেন্ট অনেক ভালো কাজ করেছেন, তাকেও অভিনন্দন। এই অনুষ্ঠানের যতটুকু সফলতা তার দাবীদার ক্লাবের সকল মসদস্যবৃন্দ কারণ তাদের সহযোগিতা ছাড়া এ অনুষ্ঠান করা সম্ভব হতো না। আর যদি কোন ব্যর্থতা থাকে তার দায়ভার রইলো আমার।এখন হেমন্তকাল। হেমন্তের হলুদ-সবুজ রঙে রাঙা প্রকৃতিতে মিষ্টি রোদ ভোরের আকাশে উকি দেয়। ঘাসের ডগায় শিশিরবিন্দু আলতোপরশ বুলায়। হেমেন্তর স্নিগ্ধতা আগাম জানান দেয় শীতের। নবান্ন উৎসবে মুখরিত হয় গ্রাম বাংলা। হেমন্তের এই উৎসবমূখর সন্ধ্যায় সবাইকেÑস্বাগত।
রোটারী ক্লাব রংপুর ৩৮ তম অভিষেক অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি রংপুর এর জেলা ও দায়রা জজ জনাব মোঃ মঞ্জুরুল বাছিদ, বিশেষ অতিথি জনাব পিডিজি ড. এম মোশাররফ হোসেন মঞ্চে উপবিষ্ট লেফটেন্যান্ট গভর্নর মোস্তফা আজাদ চৌধুরী বাবু, ডেপুটি গভর্নর আবু সাঈদ বাচ্চু, এ.কে.এম খায়রুল আনাম কালাম এ্যাসিসটেন্ট গভর্নর, মোঃ খোরশেদ আলম বিদায়ী প্রেসিডেন্ট, আগত প্রেসিডেন্ট, বিদায়ী ফার্স্ট লেডি ও আগত ফার্স্ট লেডি, বিভিন্ন ক্লাব থেকে আগত রোটারীয়ানবৃন্দ, এ্যান, রোটার‌্যাক্টবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং রোটারী পরিবারের সদস্যবৃন্দ শুভসন্ধ্যা।
রোটারী ক্লাব অব রংপুর এর সম্মানিত সদস্যবৃন্দ আমাকে ৩৮তম অভিষেক অনুষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্ব দেয়ায় আমি কৃতজ্ঞ।
মূলতঃ অভিষেক অনুষ্ঠান একটি আনুষ্ঠানিকতা মাত্র কেননা রোটারীর নিয়ম অনুযায়ী ০১ জুলাই নতুন প্রেসিডেন্ট আপনা আপনি দায়িত্ব পেয়ে যান। অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয় নতুন প্রেসিডেন্ট ও তাঁর বোর্ডকে। এছাড়া অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবের সদস্যগণ ও অন্যান্য ক্লাব থেকে আগত রোটারীয়ানগণ ও তাদের পরিবার একত্রিত হবার সুযোগ পায় যা বন্ধুত্বের বন্ধন ও পারিবারিক বন্ধনকে দৃঢ় করে।
রোটারী অব ক্লাব রংপুর এই অঞ্চলের তথা বাংলাদেশের একটি পুরোনো ক্লাব। বিগত ৩৮ বছরে হতদরিদ্র মানুষের জন্য শীতে শীতবস্ত্র বিতরণ, বন্যায় ক্ষতিগ্রস্থদের সাহায্য, আর্সেনিকমুক্ত বিশুদ্ধ পানি সরবরাহের জন্য নলকুপ স্থাপন, গরীব দুঃস্থ রোগীকে বিনামূল্যে চোখের ছানি কাটা ও লেন্স সংযোজন, বিনামূল্যে মেয়েদের ফেস্টুুলা অপারেশন, ছাত্র-ছাত্রীদের মাঝে স্লিপিং কিটস্ বিতরণ, স্যানিটারি ল্যাট্রিন নির্মাণ, বিনামূল্যে চিকিৎসা প্রদান ও নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছে।
রোটারী ক্লাব অব রংপুর এর আরও দুটি স্থায়ী প্রকল্প রংপুর রোটারী স্কুল যেখানে প্রথম শ্রেনি হতে দশম শ্রেনি পর্যন্ত ছাত্র-ছাত্রীকে বিনা খরচে শিক্ষাদান, পোষাক, শিক্ষা উপকরণ ইত্যাদি প্রদান করা হয়।  ৪টি মা ও শিশু স্বাস্থ্য সেবা কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য সেবা, ঔষধ প্রদান ও স্বাস্থ্য সচেতনামূলক কার্যক্রম চালিয়ে আসছে।
আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি সময় করে আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে কৃতজ্ঞতায় আবদ্ধ করেছেন।
প্রেসিডেন্ট ও নতুন বোর্ডকে অভিনন্দন। বিদায়ী প্রেসিডেন্ট অনেক ভালো কাজ করেছেন, তাকেও অভিনন্দন। এই অনুষ্ঠানের যতটুকু সফলতা তার দাবীদার ক্লাবের সকল মসদস্যবৃন্দ কারণ তাদের সহযোগিতা ছাড়া এ অনুষ্ঠান করা সম্ভব হতো না। আর যদি কোন ব্যর্থতা থাকে তার দায়ভার রইলো আমার।

পিপি. রোটারিয়ান ডা: ইয়াসমিন আরা হক চন্দনা পিএইচএফ
চেয়ারম্যান 
৩৮তম অভিষেক অনুষ্ঠান কমিটি ২০১৫-২০১৬

You Might Also Like

0 comments