Message of President 2015-2016
আস্সালামু আলাইকুম।
হেমন্তের শেষ লগ্নে শীতের আগমনী বার্তা বেশ ভালো করেই জানান দিচ্ছে। এমন শীতল সন্ধ্যায় আপনাদের সকলকে জানাই, স্বাগতম।
শুভসন্ধ্যা,
৩৮ তম অভিষেক অনুষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান, মাননীয় প্রধান অতিথি রংপুরের জেলা ও দায়রা জজ মোঃ মঞ্জুরুল বাছিদ, বিশেষ অতিথি পিডিজি ড. মোশাররফ হোসেন মঞ্চে উপবিষ্ট লেঃ গভর্নর মোস্তফা আজাদ চৌধুরী বাবু, ডেপুটি গভর্নর সিদ্দিক আবু সাঈদ বাচ্চু, ডেপুটি গভর্নর খায়রুল আনাম কালাম, এ্যাসিসটেন্ট গভর্নর মোঃ খোরশেদ আলম, বিদায়ী ক্লাব প্রেসিডেন্ট, ক্লাব ফার্স্ট লেডিদ্বয়, রোটারী ক্লাব অব রংপুর ও রংপুর সেন্ট্রাল সহ বিভিন্ন ক্লাব থেকে আগত রোটারীয়ানবৃন্দ, এ্যান, লেট্স, রোটার্যাক্টবৃন্দ, ইনার হুইল লিডার্স প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ স্থানীয় পত্রিকার সম্পাদকবৃন্দ, সমাগত অতিথিবৃন্দ, অফিস সহকারীবৃন্দ সকলকে আন্তরিক শুভেচ্ছা।
সম্মানিত সূধীজন,
রোটারী ক্লাব অব রংপুর, আমাকে ৩৮তম প্রেসিডেন্ট নির্বাচিত করায় আমি সকল ক্লাব সদস্যের নিকট কৃতজ্ঞ। রোটারী ক্লাব অব রংপুর এই অঞ্চলের একটি ঐতিহ্যবাহী ক্লাব এবং এমন একটি ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।
বন্ধুগণ,
রোটারীর মূলমন্ত্র হচ্ছে বন্ধুত্ব। সমাজের বিভিন্ন পেশার মানুষের সাথে বন্ধুত্বের মাধ্যমে সমাজের নিপীড়িত, দরিদ্র জনগোষ্টির কল্যাণে কাজ করে যাওয়াই রোটারীয়ানদের উদ্দেশ্য।
আজ রোটারী ক্লাবের কর্মকান্ড বিশ্বব্যাপী প্রসার লাভ করেছে। তাইতো পৃথিবীকে পোলিও রোগ মুক্ত করার গুরু দায়িত্ব গ্রহণ করেছে এবং পৃথিবীকে পোলিও মুক্ত ঘোষণার দ্বার প্রান্তে উপনীত হয়েছে। এজন্য রোটারীয়ানরা গর্ব করতেই পারে।
“Be a gift to the World”-এই মুলমন্ত্রে উপনীত হয়ে আজকের সন্ধ্যায় দুঃস্থ, অসহায় ও কম সুবিধাভোগী মানুষের কল্যাণে কাজ করে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে। পূর্ববর্তী ক্লাব প্রেসিডেন্ট গণের সুযোগ্য নেতৃত্বে রোটারী ক্লাব অব রংপুর আজ একটি গৌরবময় অবস্থানে এসে দাঁড়িয়েছে। কমসুবিধাভোগী মানুষের জন্য রোটারী ক্লাব অব রংপুর বিভিন্ন সময়ে বন্যা দুর্গত ও শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছে, বিশুদ্ধ খাবার পানি সরবরাহের লক্ষ্যে আর্সেনিক মুক্ত নলকূপ স্থাপন করেছে, চোখের ছানি অপারেশন ও লেন্স সংযোজন, ঠোট কাঁটা-তালু কাঁটা মানুষের জন্য প্লাষ্টিক সার্জারীর ব্যবস্থা করেছে, মা ও শিশুদের জন্য নিয়মিত স্বাস্থ্য সেবা প্রদান সহ নাছনিয়ায় রংপুর রোটারী স্কুল প্রতিষ্ঠা করেছে। এবছর প্রথমবারের মত রংপুর রোটারী স্কুলের ছাত্র-ছাত্রীরা এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। স্কুলের শিক্ষার্থীরা সমাজের নি¤œ আয়ের মানুষের সন্তান। তাই তাদের সকলকেই বিনা মূল্যে শিক্ষা দানের ব্যবস্থা করা হয়েছে। উপরন্তু তাদেরকে শিক্ষা সামগ্রী, স্কুল ড্রেস, শীতকালীন গরম পোষাক, জুতা-মোজা, খাতা, পেনসিল ইত্যাদি প্রদান করা হয়ে থাকে। বর্তমানে রংপুর রোটারী স্কুলের ছাত্র-ছাত্রীদের শারীরিক পুষ্টি বৃদ্ধির লক্ষ্যে সপ্তাহে তিন দিন ডিম খাওয়ানো প্রকল্প চালু রয়েছে। এছাড়াও আরও অনেক প্রশংসনীয় সেবা মূলক কাজ করে সমাজে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
অতীতের এই ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে ও বর্তমান রোটারী ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট কে.আর ‘রভী’ রভীন্দ্রন এর এবারের শ্লোগান “Be a Gift to the World” কে সামনে রেখে সেবা মূলক কর্মকান্ডে সকল রোটারীয়ান বন্ধুকে স্বতঃস্ফুর্ত ভাবে এগিয়ে আসার আন্তরিক আহ্বান জানাই। আসুন সবাই মিলে সমাজের সুবিধাবঞ্চিত হত দরিদ্র মানুষের পাশে দাড়িয়ে তাদের দূর্ভাগ্য কিছুটা লাঘব করার চেষ্ঠা করি। পরিশেষে আজকের এই অভিষেক অনুষ্ঠান অক্লান্ত পরিশ্রম করে সফল ভাবে আয়োজনের জন্য অভিষেক কমিটির চেয়ারম্যান, কো-চেয়্যারম্যান ও উপকমিটি সমূহের সকল সদস্যকে জানাই আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ।
আল্লাহ আমাদের সহায় হোন।
সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
রোটারীয়ান খন্দকার শহিদুল খুররম
প্রেসিডেন্ট ২০১৫-১৬
রোটারী ক্লাব অব রংপুর

0 comments