Message of Deputy Governor
আজকের ৩৮তম অভিষেক অনুষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান, অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত লেঃ গভর্নর, ডেপুটি গভর্নর, এ্যাসিসটেন্ট গভর্নর, বিদায়ী প্রেসিডেন্ট, আগত প্রেসিডেন্ট, ফার্স্ট লেডিদ্বয়, উপস্থিত রোটারিয়ানবৃন্দ, এ্যান, লেটস বিভিন্ন ক্লাব থেকে আগত রোটারিয়ানবৃন্দ, অতিথিবৃন্দ উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম।
মানুষের তৈরী জাতপাতের কোন ব্যবধান রোটারিয়ানদের মাঝে অনুপস্থিত। সব বর্ণের রক্ত রোটারিয়ানদের শরীরে প্রাণ সঞ্চার করে। সভ্যতা আমাদের দিয়েছে প্রচুর, তেমন কেড়ে নিয়েছে অনেক কিছু। মানুষে মানুষে সম্পর্কের অভাব বোধ থেকে পল হ্যারিস অনুভব করেছিলেন বন্ধু ও বন্ধুত্ব ছাড়া কোন উপায় নাই। তাই তিনি ক্লাব প্রতিষ্ঠা কালে Fellowship এর উপর গুরুত্ব দিয়েছিলেন। তিনি মনে করেছিলেন যে- বন্ধুত্বই হতে পারে গঠনমূলক কাজের মাধ্যমে সমাজে অবদান রাখার উপায়। আজ আমরা রোটারিয়ানরা অভিষেক অনুষ্ঠানে একত্রিত হয়েছি, কিন্তু মুহূর্তের পর এই সবকিছু স্মৃতি হয়ে থাকবে। কত বিচ্ছিন্ন সুন্দর মুহূর্তের স্মৃতি কথা মনে পড়বে। বন্ধুত্বের মাধ্যমে আমরা অতীতের জড়তা ভুলে আগামির পথে হেটে যাব।
আজকের এই অভিষেক অনুষ্ঠানে অভিষিক্ত প্রেসিডেন্ট ও তার বোর্ডকে অভিনন্দন জানাই। এবারের মূলমন্ত্র ''Be a Gift to the World" এর আলোকে আমরা সবাই অভিষ্ট লক্ষ্যে পৌঁছাব এই আমার বিশ্বাস। এই সুন্দর মুহূর্তগুলো আমাদের সামনের দিন গুলি আরও সুন্দর করবে এই আশা নিয়ে বিদায় নিচ্ছি।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
পিপি. রোটারীয়ান সিদ্দিক আবু সাঈদ বাচ্চু
ডেপুটি গভর্ণর
আর.আই.ডিষ্ট্রিক্ট-৩২৮১

0 comments